মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে শসার উত্পাদন বেড়েছে। বাড়ছে চাষির সংখ্যাও। আর এসব শসা যাচ্ছে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চিটাগাংসহ দেশের বিভিন্ন এলাকায়। কলেজ শিক্ষক ও চাষি মতিয়ার রহমান জানান, গত বছর ১০ মেট্রিক টন শসা উত্পাদন হয়েছিল। এবার ১৫ মেট্রিক টন ফলন পেয়েছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গত বছর নিশানবাড়িয়া ইউনিয়নে ৩১০ মেট্রিক টন শসা উত্পাদন হয়েছিল। চলতি বছর ৩৫০ মেট্রিক টন শসা উত্পাদন হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বলেন, ঘেরের বৃষ্টির মিষ্টি পানি ব্যবহারের কারণে শসাসহ অন্যান্য সবজির ফলন বৃদ্ধি পেয়েছে।
