রাণীনগরে পোকা দমনে ‘আলোক ফাঁদ’ ব্যবহার

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৩

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

চলতি আমন মৌসুমে রাণীনগরে ক্ষতিকর পোকা ও রোগের হাত থেকে ধানকে রক্ষার্থে ব্যবহার করা হচ্ছে ‘আলোক ফাঁদ’। এর মাধ্যমে কৃষকরা সহজেই ধানের ক্ষতিকর পোকা চিহ্নিত করতে পারছে এবং কৃষি বিভাগের পরামর্শ নিয়ে উপযুক্ত বালাইনাশক প্রয়োগ করে ধানকে রক্ষা করতে পারছে। কৃষক আব্দুল মোতালেব বলেন, আলোক ফাঁদের মাধ্যমে খুব সহজেই ক্ষতিকর পোকার উপস্থিতি জানতে পারছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কৃষকদের ক্ষতিকর পোকার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি ধানের ভালো ফলন হবে।