ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টা চাষ বাড়ছে

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টার ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও উপযোগী পরিবেশ থাকায় প্রতি বছরই বাড়ছে মাল্টার চাষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ১৩৫ হেক্টর জমিতে সবুজ মাল্টার চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় যা সাড়ে তিন হেক্টর বেশি। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, জেলায় ১ হাজার ৮৮০টি মাল্টার বাগান রয়েছে। আশা করছি এসব বাগানে ২ হাজার ৭০০ মেট্রি টন মাল্টা উত্পাদন হবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিনিয়ত মাল্টা চাষ মনিটরিং করছি। এ চাষ জনপ্রিয় করে তুলতে বিভিন্ন সময় প্রদর্শনীর ব্যবস্থা করছি।