লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে লক্ষ্মীপুর সদর উপজেলার পাবর্তীনগর ইউনিয়ন ও পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মো. কামরুল ইসলাম এবং মো. মাঈন উদ্দিন। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত্ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে তারা।