শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে কাঁকড়া ধরার সময় শাজাহান ও হাসান নামে দুই জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। শনিবার সন্ধ্যায় সুন্দরবনে ছায়া নদীতে অভিযান চালিয়ে মালামালসহ জেলেদের আটক করা হয়। এ সময় একটি নৌকা, ৪৫ কেজি কাঁকড়া ও ৫০টি আটনসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে। বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন অফিসার সুলতান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
