ঘোড়াঘাট পৌর নির্বাচন
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার পর্যন্ত পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক।
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে গত বৃহস্পতিবারে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও অপর স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নান সরকার তাদের মনোনয়নপত্র জমা দেন। শনিবার নতুন মুখ রিপন আহমেদ রানা বাবু ও বর্তমান মেয়র আব্দুস সাত্তার মিলন মনোনয়ন পত্র জমা দেন। রবিবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
