বরিশাল অফিস
চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সহসভাপতি হাসিব আহমেদ, ইয়াসমিন সুলতানা ও আরিফুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি জানান। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে ব্যর্থ হলে জনগণ রাস্তায় নেমে আসবে বলেও মানববন্ধনে হুঁশিয়ারি দেন তারা।
