রাজিবপুরে জ্বর সর্দির প্রাদুর্ভাব

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৬

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা  

কুড়িগ্রামের রাজিবপুরে নিউমোনিয়া, জ্বর ও সর্দির প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার তুলনায় দ্বিগুণ শিশু রোগী ভর্তি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. সারওয়ার জাহান বলেন, হাসপাতালে শিশু রোগীর সংখ্যা একটু বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা জ্বর ও সর্দিতে আক্রান্ত হতে পারে। রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় চিকিত্সা দেওয়া হচ্ছে।