ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৪টির বা ৩২ দশমিক ৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩৮ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮৮ দশমিক ২০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ৫০ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালী পেপার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ৫ দশমিক ৯১ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৫ দশমিক ৮৮ শতাংশ, সিলভা ফার্মার ৫ দশমিক ৪৭ শাতংশ, কপারটেকের ৪ দশমিক ৮৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪ দশমিক ৭৩ শতাংশ, ডেসকোর ৪ দশমিক ৬০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ দশমিক ৫৩ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৪ দশমিক ২৮ শতাংশ এবং প্রভাতি ইনসিওরেন্সের শেয়ার দর ৪ দশমিক ২৫ শতাংশ কমেছে।
