ম্যাকসন্স স্পিনিংয়ের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৮

 

ইত্তেফাক রিপোর্ট

ম্যাকসন্স স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা সাত পয়সা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩৭ পয়সা। আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৮ টাকা ২০ পয়সা। কোম্পানির ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।