টিকাকেন্দ্রে যাওয়ার আগে মোবাইলে আগত মেসেজটি ভালো করে পড়ুন

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:৪৭

কোভিড ১৯-এর প্রথম ডোজ গ্রহণের সময় মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছে। অর্থাত্ যাঁরা প্রথম ডোজ নেওয়ার জন্য  কেন্দ্রে উপস্থিত হচ্ছেন তাঁদের মধ্যে অধিকাংশই ভোটার আইডি কার্ডটি সঙ্গে নিচ্ছেন না। ফলে কেন্দ্র কর্তৃপক্ষ আবার তাঁদের কার্ড নিয়ে আসার কথা বলছেন। এই যে সরকার নিয়ম করে মোবাইল ফোনে একটি খুদে বার্তা পাঠাচ্ছে, অনুগ্রহ করে বার্তাটি ভালো করে পড়ে বুঝে তারপর টিকা কেন্দ্রে উপস্থিত হোন। এক্ষেত্রে বার্তা নিজে না বুঝতে পারলে কারো সাহায্য নিন। টিকা গ্রহণের জন্য আগত মেসেজটিতে উলে­খ থাকে যে  টিকা কার্ড ও এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এতে করে অনেকে তাঁদের মূল এনআইডি কার্ডটি নিয়ে যাচ্ছেন। এই মেসেজগুলোতে উলে­খ থাকা উচিত—টিকা গ্রহণের জন্য টিকা কার্ডের সঙ্গে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি আনতে হবে। এ সম্পর্কিত বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দরকার টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে প্রচার-প্রচারণা। তাহলে টিকা গ্রহণের জন্য আগত ব্যক্তিরা বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন।

মো. আলমগীর হোসেন

প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, প্রাইম বিশ্ববিদ্যালয়, ঢাকা