যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, গাজীপুর শহরে শহিদ বরকত স্টেডিয়ামটিকে আধুনিকায়ন করার বড় অন্তরায় হচ্ছে এর জমি খাস তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। এর জমি ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে নামমাত্র মূল্যে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আনতে চাচ্ছি। যখন এ জমি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নিতে পারব তখনই এর আধুনিকায়নের কাজ শুরু করতে পারব। তিনি রবিবার বিকালে গাজীপুর মহানগরীর রানি বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম ইসমাইল হোসেন খান, রানি বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার প্রমুখ।
