বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনারের অংশ হিসেবে ‘সার্জারি বেইজড অনকোলজি আপডেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সেমিনারে বৈজ্ঞানিক ও গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারহান আলী রাজিব, কমিউনিটি অফথালমোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মইনুল হক। সেমিনারে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
