পথশিশুদের জীবনমান স্বাভাবিক করতে সমাজ ও রাষ্ট্রের করণীয় শীর্ষক আলোচনা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০০:১৩

দেশব্যাপী অবহেলিত পথশিশুদের অস্বাভাবিক জীবনমান স্বাভাবিক করতে সমাজ ও রাষ্ট্রের করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা শনিবার সন্ধ্যায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাগো বাংলাদেশ শিশুকিশোর ফেডারেশনের আয়োজনে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও স্বপ্নীলের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক মনিরুজ্জামান মনির।

জাগো বাংলাদেশ শিশুকিশোর ফেডারেশনের সভাপতি মো. জামাল সিকদারের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ কবি আশরাফুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, সিনিয়র আইনজীবী ফকির আব্দুল মান্নান, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপন, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, এসএসপির সাধারণ সম্পাদক  মো. জালাল উদ্দিন জুয়েল, ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার, টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব আহ্বায়ক মুর্শিদুল হক। —প্রেস বিজ্ঞপ্তি।