দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে অস্ট্রিয়ার চ্যান্সেলর জেবাস্তিয়ান কুর্টস পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি তার স্থলে পররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার শ্যালেন বার্গের নাম প্রস্তাব করেছেন। কুর্টসের দল ওভিপি পিপলস পার্টির সঙ্গে যোগসূত্র আছে এমন বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর কুর্টস এবং আরো ৯ জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। একটি ট্যাবলয়েড নিউজপেপারে তার পক্ষে ভালো খবর ছাপানোর বিষয়টা নিশ্চিত করার জন্য সরকারি অর্থ ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছেন কুর্টস। এই অভিযোগের পর তার জোট সরকার ধসে পড়ার অবস্থা তৈরি হয়েছে। জোটের একজন কনিষ্ঠ অংশীদার ‘দ্য গ্রিনস’ বলেছে কুর্টস চ্যান্সেলর হওয়ার আর যোগ্যতা রাখেন না। দ্য গ্রিনস এখন বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। বিরোধী দল এখন হুমকি দিচ্ছে আগামী সপ্তাহে তারা অনাস্থা ভোট আনবে। —বিবিসি
