চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শণ বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মো. মাসেদ নামে এক নির্মাণ শ্রমিককে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১০টার ওই ছাত্রীর সহপাঠীরা এ এফ রহমান হলের পাশের একটি ভবন থেকে অভিযুক্ত মাসেদকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।
ভুক্তভোগী ওই ছাত্রী জানান, তাদের বাসায় নির্মাণ কাজ চলছে। এক সপ্তাহ ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে নির্মাণ শ্রমিক মাসেদ। এতদিন বিষয়টি এড়িয়ে চললেও সোমবার সকাল সাড়ে ৯টায় টিউশনে যাওয়ার পথে আবারও উত্ত্যক্ত করে মাসেদ। পরে সহপাঠীদের জানালে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবহিত করেন। পরবর্তীতে ওই শ্রমিককে আটক করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা ওই নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি উত্ত্যক্তের বিষয়টা স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশের কোনো ভবনে কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/ইউবি
