বিশ্রাম পেতে পারেন রোহিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

আসছে ২৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত। এর আগে শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক কমিটির বৈঠক। সেদিনই দল চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গেল নিউজিল্যান্ড সফরে যেমন বিরাট কোহলিকে বেশ কয়েকটা ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল, তেমনই এবার বিশ্রাম পেতে পারেন রোহিত শর্মা। বিশ্বকাপের আগে ভারতের শেষ এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘বৈঠকে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ব্যাপারটি নিয়ে আলোচনা হবে। আগেরবার যেভাবে আমরা বিরাটকে বিশ্রাম দিয়েছি, সেভাবেই এবার রোহিতকে বিশ্রাম দেওয়া হতে পারে।’