গোপন সামরিক তথ্য বিক্রির অভিযোগে স্ত্রীসহ মার্কিন নৌবাহিনীর এক প্রকৌশলীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে মার্কিন আদালতের বরাতে বলা হয়েছে, ওই প্রকৌশলীর নাম জোনাথন টোয়েবি এবং তার স্ত্রীর নাম ডায়ানা টোয়েবি। গুপ্তচরবৃত্তির অভিযোগ আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে পরমাণু শক্তি আইন ভঙ্গের অভিযোগও আনা হয়েছে।
পারমাণবিক প্রকৌশলী জোনাথন টোয়েবির প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র রয়েছে। পারমাণবিক সাবমেরিনের গোপন তথ্য বিক্রির সময় অনিচ্ছাকৃতভাবে বা অসতর্কতার কারণে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং বেশ কিছু স্পর্শকাতর সামরিক গোপন নথিও তাদের হাতে তুলে দেন।
ইত্তেফাক/এসএ
