পূজার আয়োজনে পুনাক

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৪২

পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) পুলিশ কর্মকর্তাদের স্ত্রীদের মাধ্যমে পরিচালিত একটি সামাজিক সংস্থা। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পুলিশ পরিবার তথা সমাজের কল্যাণে পুনাক কাজ করে আসছে। পুনাকের মাধ্যমে পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা বিনামূল্যে হস্তশিল্প তৈরি, কম্পিউটার প্রশিক্ষণ ও সংস্কৃতি চর্চা করতে পারছে। এসব কার্যক্রমের পাশাপাশি রমনাস্থ পুনাকের নিজস্ব শো-রুমে পুনাক কর্তৃক উত্পাদিত বিভিন্ন আকর্ষণীয় পণ্যের সমাহার রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন উত্সবকালীন কিংবা বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে উত্পাদিত পোশাকসহ বিভিন্ন সামগ্রী।  দুর্গাপূজা ও শরত্কালীন অন্যান্য উত্সবকে সামনে রেখে পুনাক এনেছে বাহারি ডিজাইনের শাড়ি। এসব বিচিত্র সমাহার রয়েছে পুনাকের নিজস্ব শো-রুমে।