পাদুকায় নতুনত্ব

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৪৩

চট্টগ্রামে জুতার জনপ্রিয় এক ব্র্যান্ডের নাম ‘ক্রাফ্ট’। মাত্র এক বছরে নিজস্ব জেলাসহ পুরো দেশে পরিচিত বেড়েছে প্রতিষ্ঠানটির। এমনটি সম্ভব হয়েছে অনলাইন সুবিধার কারণে। www.kraft.com.bd ওয়েবসাইটের মাধ্যমে সারাদেশ থেকে ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী জুতা কিনতে পারেন। ‘ক্রাফ্ট’র তালিকায় রয়েছে পুরুষ, নারী ও শিশুদের বিভিন্ন ডিজাইনের সংগ্রহ। ব্র্যান্ডটির কর্ণধার সোহেল ফরিদ ২০২০ সালে চট্টগ্রাম নগরীতে ‘ক্রাফ্ট’র প্রথম আউটলেট চালু করেন। তিনি বলেন, ‘পণ্যের মানের বিষয়ে আমরা শুরু থেকেই সচেতন। একথা নিজের সততা আর বিশ্বাস থেকেও বলতে পারি। সেইসঙ্গে এসব পণ্য দামের দিক থেকেও সাশ্রয়ী।’