বসুন্ধরা সিটিতে এক্সিকিউটিভ মেশিনস’র শাখা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৪৩

বিশ্বের শীর্ষস্থানীয় আইটি ব্র্যান্ড অ্যাপলের অথরাইজ্ড রিসেলার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা সিটিতে তাদের নতুন শো-রুম উদ্বোধন করেছে। শো-রুমটিতে বিটিআরসি অনুমোদিত অরিজিনাল অ্যাপল আইফোন, আইপ্যাড, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, আইম্যাক, ম্যাক মিনি, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি, এয়ারপডস এবং অন্যান্য অ্যাপল একসেসোরিজের পাশাপাশি অ্যাপল অনুমোদিত বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এবং প্রয়োজনীয় পরিষেবা আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড বাংলাদেশে অ্যাপল অথরাইজ্ড রিসেলার এবং অ্যাপল অথরাইজ্ড সার্ভিস প্রোভাইডার। এছাড়াও এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড থেকে কেনা পণ্যগুলোর জন্য গ্রাহকগণ বিশ্বের যেকোনো অ্যাপল স্টোর এবং অ্যাপল অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে প্রয়োজনীয় সার্ভিস গ্রহণ করতে পারবেন। বসুন্ধরা সিটিতে এই নতুন শো-রুমটি ছাড়াও, এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের আইডিবি ভবন, গুলশান-২ এবং উত্তরার মতো জনবহুল স্থানে আরও তিনটি শো-রুম রয়েছে।