এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নাবলী:অর্থনীতি

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৪৪

নূর মোহাম্মদ বাবলু, প্রধান শিক্ষক 

আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চবিদ্যালয়

লালমনিরহাট 

গতকালের পর

 

৬. ক.উপযোগ কী?                        ১

খ. যোগান বিধিটি ব্যাখ্যা করো।        ২

গ. উদ্দীপকের চিত্র থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করে দেখাও।   ৩

ঘ. চিত্রে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে এর প্রতিক্রিয়া কীরূপ হবে?

দেখাও।                                       ৪

৭. রূপম শহরের একটি বিদ্যালয়ে লেখাপড়া করে। বিকালে বন্ধুবান্ধবদের সাথে খেলাধুলা করে। তার বাবা জীবিকা নির্বাহের জন্য একটি কারখানায় চাকরি করেন। বাসায় রূপমের মাকে সহযোগিতার জন্য রয়েছে একজন কাজের মহিলা। রূপমের শহরে আরও নানা পেশার লোক রয়েছে। কিন্তু তার মন খারাপ হয়ে যায় যখন সে শুনে ছিনতাইকারীরা তার মায়ের হাত থেকে মোবাইল নিয়ে যায়।

ক. অর্থনৈতিক কার্যাবলি কী?           ১

খ. বিনিয়োগ বলতে কী বোঝায়?      ২

গ. উদ্দীপকে রূপমের মায়ের মোবাইল ছিনতাই কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো।                                     ৩

ঘ. ডাক্তারের সেবা কিংবা পিতা-মাতা কর্তৃক সন্তান লালন পালন এই দুয়ের মধ্যে কী কোনো মিল রয়েছে? বর্ণনা করো।                                       ৪

৮. সুজন বাজারে গিয়ে দেখে আলুর দাম প্রতি কেজি ২৫ টাকা। সে ১২০ কেজি আলু কিনে, কিন্তু করিম একই দামে ১৬০ কেজি আলু বিক্রি করতে চায়। পরদিন আলুর দাম কমে ২০ টাকা হওয়াতে সুজন ১৪০ কেজি আলু কিনে এবং করিম ১৪০ কেজি আলু বিক্রি করে।

ক. চাহিদা কাকে বলে?                   ১

খ. চাহিদা বিধিটি ব্যাখ্যা করো।         ২

গ. করিমের আলুর যোগান রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো।                       ৩

ঘ. তুমি কী মনে কর সুজন ও করিম আলুর বাজারে ভারসাম্য দামে পৌঁছতে পেরেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।