ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টা
এএফপি
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টাকালে মাত্র ১ হাজার ১১৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ব্রিটেন ও ফ্রান্সের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের শুরুতে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর অধিকসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর চ্যানেল পাড়ি দেওয়ার কারণে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বাড়ছে। ব্রিটিশ কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার ১৭ বার অভিযান চালিয়ে ৪৯১ জন এবং পরে আরো ২৩ বার অভিযান চালিয়ে ৬২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে এই দুই দিনে ফ্রান্স ৪১৪ জন অভিবাসনপ্রত্যাশীর ব্রিটেন যাওয়া ঠেকিয়ে দিয়েছে। ফ্রান্স রবিবার বলেছে, তারা চ্যানেল পাড়ি দিতে উদ্যোগী হওয়া আরো ৩৪২ জনকে উদ্ধার করেছে। ব্রিটেনের অভ্যন্তরীণ বার্তা সংস্থা পিএ বলছে, চলতি বছরের শুরু থেকে ছোট্ট নৌকায় করে ১৭ হাজারেরও বেশি লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকেছে।
