স্টাফ রিপোর্টার, রংপুর
চলতি বর্ষায় চিকনি নদীর শাইলবাড়ি ঘাটে ভেঙে যাওয়া সাঁকোটি পুনর্নির্মাণ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন উপজেলার ১২ গ্রামের প্রায় ২০ হাজার বাসিন্দা। ফলে তাদের তিন কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। তারা এ স্থানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে। এ বিষয়ে আলমপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, সেতু নির্মাণের বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েছি। এছাড়া ইউনিয়ন পরিষদের বরাদ্দ না থাকায় বাঁশের সেতুও সংস্কার করতে পারছি না। রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ঐ ঘাটে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠিয়েছি।
