জয়পুরহাটে গ্রেফতার ৬৬

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:০৮

জয়পুরহাট প্রতিনিধি

জেলার পাঁচ থানাপুলিশের সদস্যরা সোমবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ও কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিসহ ৬৬ জনকে গ্রেফতার করেছেন।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলা পুলিশের সদস্যরা বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনকে গ্রেফতার করেছেন। এর মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ৩১ জন ও কারাদণ্ডাদেশপ্রাপ্ত রয়েছে দুই জন। অভিযানে আমদানিনিষিদ্ধ ভারতীয় ১৬৬ বোতল ফেনসিডিল, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদক দ্রব্যসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলায় যে কোনো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশের সদস্যরা বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।