‘ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত
ইত্তেফাক রিপোর্ট
২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে সরকারি-বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল। এ সময়ের মধ্যে মূলত সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেশি ছিল। তবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি করোনা মহামারির মধ্যে কিছুটা কমেছে। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) -এ ‘ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিষয়ক’ শীর্ষক এক অনলাইন কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী। গবেষণা দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ, বিআইবিএমের সহযোগী অধ্যাপক অতুল চন্দ্র পণ্ডিত, বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররেফ হোসেন, বিআইবিএমের সহকারী অধ্যাপক তাহমিনা রহমান এবং সোনালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদুল কবির।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলী হোসেন প্রধানিয়া, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ-উল্লাহ আল মাসুদ, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ এবং ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক।
