স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির (বাজেট) সভায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়। সভায় গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের পত্নী দেশসেরা কৃতি অ্যাথলেট সুলতানা কামালের নামে নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল এনএসসির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জাতীয় টেনিস কমপ্লেক্সের নাম বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
