তৃণমূলের দলীয় কোন্দল

পশ্চিমবঙ্গের কোচবিহারে গুলিতে নিহত ২

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৩৫

নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রবিবার রাতে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে দুই জন তৃণমূলকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। এ ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় তৃণমূল নেতারা দলীয় কোন্দলের কথা স্বীকারও করেছেন।

কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেছেন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের কাছে মরাকুঠি গ্রামে গুলি চালনার ঘটনা ঘটেছে। স্থানীয় বিষয় নিয়েই দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। ঘটনায় দুই জন নিহত হয়েছেন।