গতকাল হরিরামপুর উপজেলা আজিমনগর ইউনিয়নের চর এলাকায় দুর্গাপূজা উপলক্ষ্যে নদীভাঙন কবলিতদের মধ্যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে সংসদ সদস্য মমতাজ বেগমের পক্ষ থেকে ১ হাজার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, লবণ, চিনিসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকিবুল খান, লায়ন ক্লাবের ডিসট্রিক্টক গভর্নর (৩১৫এ২) জালাল আহম্মেদ, ডিসট্রিক্টক ভাইস গভর্নর ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব, প্রথম ভাইস গভর্নর বশির উল্লাহ, আব্দুল ওয়াহাব শিকদার, ইঞ্জিনিয়ার শামছুর রহমান, কাজী লুত্ফর রহমান, আবু হানিফ খান, আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর খান, ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ খান, আওলাদ খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
