আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখল

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৪৬

কালীগঞ্জে ছোট ভাই মোখলেছুর রহমানের ভোগদখলীয় জমি বড় ভাই মো. মুনসুর আলী  কর্তৃক জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একাধিক অভিযোগ করেছে ছোট ভাই। এ ছাড়াও আদালতের আদেশ অমান্য করে বড় ভাই জোরপূর্বক ঐ জমিতে গাছপালা কেটে সীমানাপ্রাচীর দেওয়ারও অভিযোগ উঠেছে। উপজেলার নাগরী ইউনিয়নের বাইমাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার নাগরী ইউনিয়নের বাইমাকান্দা গ্রামের মৃত আলিমদ্দিনের ছেলে ভুক্তভোগী মোখলেছুর রহমান।   

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বাবলু রোজারিও জানান, এ ব্যাপারে মোখলেস স্থানীয়ভাবে বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিলেও পর পর দুইটি সালিশ বৈঠকে তিনি উপস্থিত হননি। তাই এ ব্যাপারে কোনো মীমাংসা করা সম্ভব হয়নি।  মুনসুর বলেন, জমিটি তাদের বাবার। তাতে তার অংশ থাকায় তিনি তা দখল করেছেন। উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে দুই পক্ষকে ডাকা হয়েছে  এবং স্থানীয় ইউপি সদস্যকে গ্রাম্যসালিশ বৈঠকে মীমাংসার দায়িত্ব দিলেও মুনসুর  বৈঠকে উপস্থিত হননি। পরে ছোট ভাই মোখলেস আদালতের শরণাপন্ন হন।