প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত্

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০০:৩০

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে গতকাল সোমবার গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে  বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা বন্ধুপ্রতীম দুই দেশের প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বাংলাদেশের এই  অগ্রযাত্রায় প্রতিরক্ষা খাতসহ দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূতের সঙ্গে সুইজারল্যান্ডের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে কর্নেল ফ্রানকোয়েস গ্যারোক্স এ সময় উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাত্ শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডকে উক্ত মন্ত্রণালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ব্যবহূত দপ্তর ঘুরিয়ে দেখান। —আইএসপিআর