ময়মনসিংহ মেডিক্যালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১১:৪৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন চার জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হাসপাতালে বর্তমানে আইসিইউতে ৬ জনসহ মোট ৯২ জন রোগী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

ইত্তেফাক/কেকে