রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত বলে জানা গেছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ জানায়, সোমবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১৫ হাজার ১৯০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়।
ইত্তেফাক/কেকে
