ইত্তেফাক রিপোর্ট
দেশে উত্পাদিত হস্ত ও কারু শিল্পপণ্যের প্রদর্শন ও বিপণনের জন্য একটি ক্রাফ্ট কমপ্লেক্স গড়ে তুলতে জায়গা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ হস্ত শিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফ্ট)। গতকাল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সাথে আয়োজিত বৈঠকে সমিতির নেতারা এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাক্রাফটের সভাপতি আশরাফুর রহমান, নির্বাহী সদস্য ফৌজিয়া আমিন নীনা, রাজিয়া সুলতানা ও মোহাম্মদ আবু কাউসারসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা বলেন, শিল্প মন্ত্রণালয় প্রণিত ‘হস্ত ও কারু শিল্প নীতিমালা ২০১৫’ এর আলোকে এ শিল্পখাতের বিকাশে সরকারের পৃষ্ঠাপোষকতা প্রয়োজন। তারা শিল্প মন্ত্রণালয়ের সাথে যৌথ উদ্যোগে ‘জাতীয় হস্ত ও কারু শিল্প মেলা’ আয়োজনের প্রস্তাব করেন।
