সালাম মহিউদ্দিন
বাংলাদেশে পোল্ট্রি শিল্প নব্বই দশকে শুরু হয়ে আজ অনেক দূর এগিয়ে এসেছে। প্রাণীজ আমিষ তথা ডিম ও মাংস উত্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তথ্য মতে এ সেক্টরে প্রায় ৬৫ লক্ষ যুবক ও নারী এ পেশার সাথে জড়িত এবং অনেকে আত্মকর্মসংস্থান সহ অন্যদেরও চাকুরীর সুযোগ সৃষ্টি করেছে। বিপিআইসিসি এর পরিসংখ্যান থেকে জানা যায় যে, এ সেক্টরে প্রায় ৩৫,০০০ হাজার কোটি টাকার বিনিয়োগ আছে। তাছাড়া, প্রাণীজ উত্স থেকে যে সকল আমিষের উত্পাদন হচ্ছে তন্মধ্যে পোল্ট্রি শিল্পের উত্পাদিত পণ্য তথা ডিম ও ব্রয়লার মাংস এখনও মানুষের নাগালের মধ্যে আছে।
বর্তমানে এ সেক্টরে ১০০ টি ব্রিডার ফার্ম ও হ্যাচারি, ৮ গ্রান্ড প্যারেন্ট ফার্ম, ৭,০০০ বাণিজ্যিক খামার ব্রয়লার, ২০০ টির উপর ফিড মিল এবং প্রায় ৫০০ টি এ্যানিমেল স্বাস্থ্য বিষয়ক কোম্পানী সহ গবেষণা ও শিক্ষাদানকারী প্রতিষ্ঠান সমূহ এ দেশের পোল্ট্রি শিল্প উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
পোল্ট্রি সেক্টরের তথ্য দেখা যায় যে, বাংলাদেশে উপরের সারির ১০ টি ব্রিডার ও হ্যাচারি ফার্ম চাহিদায় প্রায় ৭০ ভাগ ব্রয়লার বাচ্চার যোগান দিয়ে থাকে এবং মাত্র ১৪ টি ব্রিডার ও হ্যাচারি ফার্মে লেয়ার বাচ্চা উত্পাদন করে থাকে। অপর এক তথ্য মতে জানা যায় যে, মাত্র শতকরা ১০ ভাগ লেয়ার এবং শতকরা ৭ ভাগ ব্রয়লার ইস্ট্রিগেটেড পদ্ধতিতে লালন-পালন করা হয়ে থাকে এবং অন্যদিকে প্রায় ৭০-৮০ ভাগ প্রচলিত পদ্ধতিতে লালন-পালন করা হয়ে থাকে।
একজন পোল্ট্রি ফার্ম সুপারভাইজার পোল্ট্রি ফার্মের সার্বিক তত্ত্বাবধানের কাজ করেন। তবে কিছু ক্ষেত্রে তাকে হ্যাচারির সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করতে হয়।
এক নজরে পোল্ট্রি ফার্ম সুপারভাইজার
সাধারণ পদবী :পোল্ট্রি ফার্ম সুপারভাইজার, পোল্ট্রি ফার্ম ম্যানেজার
বিভাগ :প্রাণীসম্পদ
প্রতিষ্ঠানের ধরন :সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন :ফুল-টাইম
লেভেল :মিড
মিড লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা :২- ৫ বছর
মিড লেভেলে সম্ভাব্য গড় বেতন : ২০,০০০ -৫০,০০০
মিড লেভেলে সম্ভাব্য বয়স :৩০ বছর
মূল স্কিল: প্রাণীসম্পদ ব্যবস্থাপনা, প্রজেক্ট ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা
বিশেষ স্কিল :ব্যবসায়িক ধারণা, ব্যবসায়িক সমাধান দিতে পারা, যোগাযোগের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা
পোল্ট্রি ফার্ম সুপারভাইজার কোথায় কাজ করেন?
n পোল্ট্রি শিল্পের সাথে যুক্ত বড় প্রতিষ্ঠানে, যেমন :নিউ হোপ ফার্মস বাংলাদেশ, কাজী ফার্মস গ্রুপ, নারিশ বাংলাদেশ
n স্থানীয় মুরগির খামারে
পোল্ট্রি ফার্ম সুপারভাইজারের কাজ কী?
n পোল্ট্রি ফার্মের দৈনন্দিন কর্মপরিকল্পনা তৈরি
n পোল্ট্রি ফার্মের বিভিন্ন যন্ত্র ঠিকভাবে চলছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা
n ফার্মের মুরগি ঠিকভাবে পালন করা হয় কি না, সে ব্যাপারে খেয়াল রাখা
n ফার্মের মুরগির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা
n ডিম সংগ্রহের সঠিক হিসাব রাখা
n উত্পন্ন খাবারের মান যাচাই করা
n মুরগি ও ডিম বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
n ফার্মের কর্মীদের কাজের তদারকি করা
n ক্লায়েন্টদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা
পোল্ট্রি ফার্ম সুপারভাইজারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতা :সাধারণত এইচএসসি থেকে শুরু করে চার বছরের স্নাতক ডিগ্রি চাওয়া হয়।
বয়স :প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়।
অভিজ্ঞতা :বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছরের পূর্ব অভিজ্ঞতা দরকার হয়। ছোট ফার্মে ২ বছরের অভিজ্ঞতা যথেষ্ট।
পোল্ট্রি ফার্ম সুপারভাইজারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
n পশুপালন সম্পর্কে ভালো ধারণা থাকা
n পোল্ট্রি ফার্মে ব্যবহূত সরঞ্জামের ব্যবহার জানা
n বিভিন্ন পর্যায়ের কর্মী ও ক্লায়েন্টের সাথে দক্ষভাবে যোগাযোগ করতে পারা
n ব্যবসায়িক সমস্যা দ্রুততার সাথে সমাধানের দক্ষতা
n ফার্মের সম্পদের রক্ষণাবেক্ষণের দক্ষতা
পোল্ট্রি ফার্ম সুপারভাইজারের মাসিক আয় কেমন?
মাসিক আয় কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। স্নাতক বা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এমন কারো জন্য মাসিক বেতন ৫০,০০০-১০০,০০০ পর্যন্ত বেতন হতে পারে। ছোট প্রতিষ্ঠান বা ফার্মের ক্ষেত্রে মাসিক আয় ২০,০০০-৩০,০০০। কারিগরি শিক্ষাগত যোগ্যতার কেউ হলে সেক্ষেত্রে মাসিক আয় ৪০ হাজার টাকা হতে পারে।
পোল্ট্রি ফার্ম সুপারভাইজারের ক্যারিয়ার কেমন হতে পারে?
পোল্ট্রি ফার্ম সুপারভাইজার হিসাবে কাজ করতে হলে আগে পোল্ট্রি ফার্মে কাজ করার অভিজ্ঞতা থাকা জরুরি। সাধারণত এন্ট্রি লেভেলে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগ দেয়া হয়।
