জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বাংলা। প্রতিষ্ঠানটিতে সংবাদ বিভাগে ‘সাংবাদিক’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম :সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে ডিজিটাল জার্নালিজমে অভিজ্ঞতা। সাবলীলভাবে বাংলা ও ইংরেজি লিখতে ও পড়তে পারা। ভিডিও থেকে সংবাদ তৈরির দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো ধারণা।
কর্মস্থল :ঢাকা।
বেতন :আলোচনা সাপেক্ষে। আরো রয়েছে পেনশন, স্বাস্থ্যসেবা ও জিমনেসিয়াম সুবিধা।
আবেদন পদ্ধতি :আগ্রহী প্রার্থীদের অনলাইনের (https:careershub.bbc.co.uk/members/j=56266) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ :১৪ অক্টোবর, ২০২১।
