সপ্তাহের সেরা চাকরি

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২০:৪৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ৫০

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের ১টি পদে মোট ৫০ জনকে নিয়োগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২০ অক্টোবর। আবেদন করা যাবে ১৮ নভেম্বর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা :ক্যাশিয়ার- ৫০

আবেদন যোগ্যতা :উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়ম অনুযায়ী জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে।

বেতন :সরকারি বেতন স্কেল ১৬ গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা

চাকরি আবেদনের বয়স :প্রার্থীর আবেদনের বয়স গত বছরের ২৫ মার্চে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীরা dphe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ১৮ নভেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন আবেদনপত্র।

 

স্নাতক পাসে নিয়োগ দেবে আইপিডিসি  ফাইন্যান্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘রিলেশনশিপ ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদসংখ্যা :মোট ২৪ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন-পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল :বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সিলেট, ঢাকা (ধানমন্ডি, গুলশান, মতিঝিল, উত্তরা)।

বেতন :আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি :আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ :২৭ অক্টোবর, ২০২১।

 

মত্স্য অধিদপ্তরে এইচএসসি পাসে চাকরির সুযোগ

মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মত্স্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থ্যাপনা প্রকল্প’এ অস্থায়ীভাবে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ‘ক্ষেত্র সহকারী’ পদে মোট ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বীকৃতি যেকোনো ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে চার বছরের মত্স ডিপ্লোমা পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রাপ্ত প্রার্থিরা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন  স্কেল :বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। আবেদন ফরম  (http://fisheries.gov.bd) পাওয়া যাবে এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ :২৫ অক্টোবর, ২০২১।