বর্তমান সময়ে অল্প দূরত্বের রাস্তায় যাতায়াতের জন্য অটোরিকশা খুব সহজ ও জনপ্রিয় পরিবহন। গ্রাম ও শহরের রাস্তাগুলোতে অটোরিকশা বর্তমানে বহুগুণে বেড়েছে। ফলে একদিকে যেমন ব্যস্ত শহরে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ঘটছে দুর্ঘটনাও। গ্রামের মানুষ নিত্যদিনের কাজ শেষ করে সহজেই বাড়ি ফিরতে পারে। শহরগুলোতে অটোরিকশার চাপ অতিরিক্ত হয়ে গেছে, যাদের বেশির ভাগের লাইসেন্স নেই। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন করা ছাড়াও রাস্তায় গতির প্রতিযোগিতা করার কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদেরও উচিত হবে অটোরিকশাগুলোতে যাতায়াতের সময় সতর্কতা অবলম্বন করা।
মো. আমান উল্লাহ
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
