বিকেএমইএর নতুন কমিটি

সভাপতি সেলিম ওসমান নির্বাহী সভাপতি হাতেম

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:১৮

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাহী সভাপতি নামে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছাড়াই পরিচালনা পর্ষদে ২০২১-২৩ মেয়াদে এ পদে জয়ী হয়েছেন মোহাম্মদ হাতেম। আর সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সেলিম ওসমান। এ নিয়ে টানা ষষ্ঠ মেয়াদে তিনি বিকেএমইএর সভাপতি নির্বাচিত হলেন।  ৩৫ সদস্যের এই পরিচালনা পর্ষদে মনসুর আহমেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, আখতার হোসেন অপূর্ব ও আশিকুর রহমান। এছাড়া সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল। গত সোমবার বিকেএমইএ ঢাকা কার্যালয়ে ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী ১২ নভেম্বর ভোট গ্রহণের কথা ছিল। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়ন জমাদানকারীদেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

এ পর্ষদে ২৬ জন পরিচালকের মধ্যে রয়েছেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভুঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবির হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদউল্লাহ, আসাদুল ইসলাম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুত্ফর রহমান ও হারুন অর রশিদ।-প্রেস বিজ্ঞপ্তি