দর হারানোর শীর্ষে তমিজউদ্দিন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:১৯

 ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৪টির বা ৬৫ দশমিক ০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬২ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫০ দশমিক ২০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ২০ টাকা বা ৭ দশমিক ৫১ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৬ দশমিক ৫৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬ দশমিক ১৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫ দশমিক ৯১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫ দশমিক ৮৪ শতাংশ, এমবি ফার্মার ৫ দশমিক ৫৫ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫ দশমিক ৫১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫ দশমিক ১৬ শতাংশ, সী পার্লের ৪ দশমিক ৬৮ শতাংশ এবং লাভেলোর শেয়ার দর ৪ দশমিক ৫২ শতাংশ কমেছে।

 

 

০