ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৩৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম আবদুল করিম হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় আরো আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অপরদিকে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবু উবায়দা দেলোয়ার হোসেন (২০) হত্যা মামলায় এক জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করে। এ মামলা আরো পাঁচ জনের এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।