মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৩৫

টাঙ্গাইল প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভাইস চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী সঙ্গে ছিলেন। পরে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ও মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করা হয়। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।