চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল-রামগঞ্জ সড়কের ১১ নম্বর পুলের গোড়ায় সোমবার সন্ধ্যায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত আরো দুই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ফাইমুল হাসান অমিত (১৫) চাটখিল পৌরসভার মির্জাপুর নোয়াবাড়ির নাসির মিয়ার ছেলে। আহত দুই জন হলো একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মিলন (১৫) ও আমিরের ছেলে শাওন (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রামগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি ১১ নম্বর পোলের গোড়ায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত অমিত, মিলন ও শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক অমিতকে মৃত ঘোষণা করেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
