লক্ষ্মীপুরে ধর্ষণ ও হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৩৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর সাত বছরের শিশু নুসরাত জাহান নুশু ধর্ষণ ও হত্যামামলায় শাহ আলম রুবেল নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এ রায় প্রদান করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামির ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত। একই মামলায় বোরহান উদ্দিন নামের অন্য এক আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, জেলার রামগঞ্জ উপজেলার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান নুশুর লাশ ২০১৮ সালের ২৬ মার্চ ব্রাহ্মণপাড়ার ব্রিজের নিচ থেকে উদ্ধার করে। পরে তদন্তে ধর্ষণ ও হত্যাকাণ্ড প্রমাণিত হয়।