মেহেন্দিগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৩৬

মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

মেহেন্দিগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ৩ নম্বর চর এককরিয়া ইউনিয়নের উত্তর চর দাদপুর গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাড়ির পাশের মাঠে ব্যাটমিন্টন খেলার জন্য পাশে থাকা বিদ্যুতের সংযোগ থেকে সংযোগ নিতে গিয়ে স্থানীয় শাকিল মাঝি ও অপু মৃধা বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।  মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুত্স্পৃষ্টে মৃত দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।