ওসমানীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৪০

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে জনপ্রতিনিধিসহ অধিকাংশ সদস্যদের অনুপস্থিতিতে সম্পন্ন হয়েছে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম আইন শৃঙ্খলা কমিটির সভা। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।  কমিটির ১৮ জন সদস্যদের অনুপস্থিতিতে ৮-১০ জন সদস্য নিয়ে সল্প সময়ের মধ্যে সভার কার্যক্রম শেষ করেছেন ইউএনও। উপজেলা আইনশৃঙ্খলা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ কমিটির সভায় উপজেলা পর্যায়ের সব জনপ্রতিনিধিসহ ক্ষমতাসিন দলের দ্বায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিতি নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইউএনও নীলিমা রায়হানা বলেন, আইন শৃঙ্খলা কমিটিসহ প্রশাসনের সব কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে যথা নিয়মে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে।