আইসিটি জার্নালিস্ট ফোরামের নয়া কমিটি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ)। ২০১৯-২০২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের  তথ্যপ্রযুক্তি  বিষয়ক সম্পাদক মোজাহেদুল ইসলাম ঢেউ এবং সাধারণ সম্পাদক সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও আইসিটি পেজ ইনচার্জ হাসান জাকির। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নির্বাচন কমিশন গতকাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। কমিশনের অন্য দুই সদস্য হলেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন এবং মেহেদী হাসান পলাশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর কাওরাান বাজারে বিআইজেএফ এর নিজস্ব কার্যালয়ে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি নাজনীন নাহার (টেক ওয়ার্ল্ড), যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ (আলোকিত বাংলাদেশ), গবেষণা সম্পাদক জান্নাতুল ইসলাম রাহাদ (ডেইলি সান), কোষাধ্যক্ষ এনামুল করিম (ডিজিটাল সময়), সাংগঠনিক সম্পাদক হাসিব রহমান (খোলা কাগজ) এবং নির্বাহী সদস্য মিজানুর রহমান সোহেল (যুগান্তর) ও রাহিতুল ইসলাম রুয়েল (কম্পিউটার জগত্)।