সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে আওয়ামী লীগের কর্মিসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল রবিবার রাতে বারদীর নাকরিয়াহাটি এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করেন। আওয়ামী লীগ নেতা সিদ্দিক ফকিরের সভাপতিত্বে উঠান বৈঠক ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী লায়ন মাহবুবুর রহমান বাবুল। সভায় বাবুল বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের কথা তুলে ধরেন। উঠান বৈঠক ও কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারদীর আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিন, শাহজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়া, ওয়াসকুরুনী বীর বাহাদুর, আলমগীর হোসেন, মো. ডালিম, গুলজার হোসেন, মনির হোসেন, আবদুল আউয়াল, মোস্তাফা মিয়া, কাজী বাদশা, বেলায়েত হোসেন প্রমুখ।
