চাকরি খুঁজতে এসে প্রাণ গেল সড়কে

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম রাহিমুল কবির। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবিরের বাবার নাম লুত্ফুল কবির। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। বিমানবন্দর থানা পুলিশ জানায়, বিমানবন্দর পুলিশ বক্সের দক্ষিণ পাশের সড়কে ভোরে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ঐ যুবক।