সংরক্ষণ ব্যবস্থা তৈরি হওয়ায় চট্টগ্রামে ফাইজারের টিকার প্রথম চালান

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:৩০

চট্টগ্রামে এসেছে ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ করোনার টিকা। চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী ইত্তেফাককে গতকাল মঙ্গলবার বলেন, চট্টগ্রামে ফাইজারের টিকা সংরক্ষণের ব্যবস্থা হওয়ায় এই প্রথম বারের মতো এই টিকার চালান চট্টগ্রাম এলো।

তিনি জানান, নতুন করে সংরক্ষণ ব্যবস্থা চালু করার পর গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রামে আসে ফাইজারের এই নতুন চালান। টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছলে চট্টগ্রামে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ টিকার চালান বুঝে নেন। এ টিকা  কীভাবে, কোথায় দেওয়া হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সব কিছু বিবেচনায় নিয়ে এ টিকা দেওয়ার ব্যবস্থা হবে।